নেত্রকোনায় বিএনপি'র ২৩ নেতাকর্মী আটক

নেত্রকোনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০

নেত্রকোনা নাশকতার আশঙ্কায় নেত্রকোনা জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নেতাকর্মীরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,যুগ্ম-সম্পাদক মো. মজিবুর রহমান, মদন পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন অঙ্গুর, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মো. লিটন, কেন্দুয়া উপজেলা বিএনপি'র সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া , নেত্রকোনা জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস. এম দেলোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ফারুখ আহমেদ, যুবদল নেতা আলম,খালিয়াজুরী উপজেলা ছাত্রদল নেতা মো. মাজহারুল ইসলাম পলিনসহ অন্যান্য নেতাকর্মী।

নেত্রকোনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। তাদের নিঃশর্ত মুক্তি চাই।’

পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের