সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই মেয়র

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২

ঠাকুরগাঁও

দৈনিক প্রতিদিনের সংবাদের রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি খুরশিদ আলম শাওনকে ‘কেটে ফেলার’ হুমকি দেওয়ার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন মেয়র। বুধবার বিকেলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন রাণীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার। 

রাণীশংকৈলে জাইকার রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের সংবাদের প্রতিনিধি খুরশিদ আলম শাওনকে মোবাইল ফোনের মাধ্যমে ‘কেটে ফেলার’ হুমকি দিয়েছিলেন মেয়র আলমগীর সরকার। এছাড়া মেয়র আলমগীর সরকার সাংবাদিকতা পেশা নিয়েও নানা ধরনের মন্তব্য করেছেন।

এরপর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এসব বিষয় নিয়ে মঙ্গলাবার রাণীশংকৈলের সাংবাদিকরা ‘কলম বিরতী’ কর্মসূচি পালন করেছেন। 

বুধবার বিকেলে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসানের তত্ত্বাবধানে তার কার্যালয়ে সাংবাদিক নেতা, মেয়র ও রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের এক পর্যায়ে মেয়র আলমগীর সরকার তার ভুল স্বীকার করে সাংবাদিক আলম শাওনসহ সাংবাদিক নেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর সাংবাদিকরা বিষয়টি সমাধান করে নেয়। পরে মেয়র আলমগীর সরকার ও সাংবাদিক খুরশিদ আলম শাওন হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন,‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। এখানে সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।’ 

মিমাংসা বৈঠকে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. শাকিল আহমেদ, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলীসহ সাংবাদিক, রাজনৈতিক ও  সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘বদলি ঠিকাদার ও নিম্নমানের ইট দিয়ে চলছে রানীশংকৈলে জাইকার কাজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

আরও পড়ুন: খুলনায় বিএনপি অফিস ঘিরে পুলিশ, রাস্তা ঘাট ফাঁকা

/জবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে