চোর সন্দেহে এক ব্যক্তির চোখ উপড়ে ফেলার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫২

ঝালকাঠি

ঝালকাঠিতে চোর সন্দেহে মেহেদী হাসান বাবুল (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে গ্রামবাসী। বুধবার রাতে সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল,পরে বরিশাল হাসপাতালে পাঠায়। ঝালকাঠি সদর থানা পরিদর্শক (অপারেশন) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত বাবুল ঝালকাঠির রাজাপুর উপজেলার মনহরপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক আবুল কালাম জানান, গত রাত ৩টার দিকে গ্রামের আব্দুল মান্নান হাওলাদার ও নান্না হাওলাদারে বাড়িতে সিঁদ কেটে একদল সংঘবদ্ধ চোর ঘরে ঢুকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও বাবুল ধরা পরে। পরে তাকে গ্রামবাসী পিটিয়ে আহত করে এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুলকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় নারীকে গলা কেটে হত্যা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের