বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে একটি শক্তিশালী সিন্ডিকেটের বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় জনতা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ডাকবাংলো কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অবরোধ কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহীনুর আলম প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।     

বক্তারা বলেন, আন্তর্জাতিক বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ট্রাকে চাঁদাবাজি, ট্রাকস্ট্যান্ড দালাল অফিসের নামে এবং শ্রমিক হ্যান্ডলিংয়ের নামে চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বুড়িমারী স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়া হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরে পুলিশ ফোর্স পাঠিয়ে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাদের সঙ্গে কথা বলে বিক্ষুব্ধদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’  

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান সড়ক অবরোধের কথা স্বীকার করে বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবরোধ ও প্রতিবাদ সমাবেশের কারণে প্রায় দুই ঘণ্টার মতো স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি পণ্যবাহী যানবাহন চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে। অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি শেষের পর পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী