ইট ভাঙার মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪

রাজবাড়ী

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ইট ভাঙা মেশিনের নিচে চাপা পরে হাবিবুর রহমান (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আড়কান্দি দাখিল মাদরাসা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় লতিফ মণ্ডল (৩৫) নামে অপর এক শ্রমিক আহত হয়েছে। তাকে গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাবিবুর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও আহত লতিফ একই উপজেলার সাওরাইল ইউনিয়নের পাথুরিয়া গ্রামের সানোয়ার মণ্ডলের ছেলে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইট ভাঙার মেশিনে চরে মৃগী ইউনিয়নে কাজে যাচ্ছিলেন হাবিবুর ও লতিফ। পথে আড়কান্দি দাখিল মাদরাসা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি উল্টে যায়। এসময় হাবিবুর মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন লতিফ। এরপর স্থানীয়রা লতিফকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ