মানহানির মামলায় বান্দরবান থেকে আগাম জামিন নিলেন মাহামুদুর রহমান

বান্দরবান প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২

মাহমুদুর রহমান

বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কুটক্তির প্রতিবাদে করা মানহানির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বান্দরবান আদালত থেকে জামিন নিয়েছেন। রবিবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির হয়ে তিনি জামিনের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মাহামুদুর রহমানের পক্ষে জামিন আবেদন করেন অ্যাভোকেট আবুল কালাম।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া এবং জাতিরজনক বঙ্গবন্ধুর পরিবারকে কটুক্তি করে তিনি কথা বলেছেন। এতে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও সম্মানহানী হয়েছে। রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, যা পূরণের কোনও আর্থিক মানদণ্ড নেই। এ কারণে গত বছরের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন শহর যুবলীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দীন চৌধুরী বাদী হয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৩এ/১২৪এ/৫০১/৫০২/৫০৫ ধারায় মানহানির মামলা করেন। যার মামলা নং-সিআর ১৬৫/১২/২০১৭।

আরও পড়ুন: ভাষা শহীদ রফিকের চেহারার মিল নেই তার ম্যুরালে


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী