কোম্পানীগঞ্জে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৭

মামলা সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের হাজিরধাইন্না কালাইরাগ সীমান্তে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় হত্যার অভিযোগ এনে মামলা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া।  

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম (গণমাধম্য) জানান, পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেন, তার সহযোগী ফয়জুল, মাসুক, কালা, সত্তারসহ সাতজনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগ এনে থানায় মামলা হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ওই কোয়ারির শ্রমিকদের প্রধান আব্দুর রউফকে গ্রেফতার করে। তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের