বিএনপির অধিকাংশ নেতাকর্মী চায় খালেদা জিয়া কারাগারে থাকুক: হানিফ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৭:৩৫আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৫৭

বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির অধিকাংশ নেতাকর্মী চায় খালেদা জিয়া কারাগারে থাকুক। তারা খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। বিএনপি মহাসচিবসহ নেতারা বলছেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নাকি বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ২৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌর আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই নাকি ১০ লাখ ভোট বাড়ছে। এগুলো বলার অর্থ হচ্ছে বিএনপি নেত্রী কারাগারে থাকুক আর বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাক। তাদের এই মনোভাব। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। এর জন্য আওয়ামী লীগের কোনও দায় নেই।’

হানিফ বলেন, ‘বিএনপি নেতারা আদালতের রায়ের বিরুদ্ধে যে কর্মসূচি ঘোষণা করেছেন তা আদালত অবমাননার শামিল। তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে কারাগার থেকে বের হতে হবে।’

নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মতো অন্য কোনও দল নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনও অর্জন বিএনপির নেই। ক্ষমতায় থাকাকালে তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারেক রহমান জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসী দেশ হিসাবে চিহ্নিত হবে।’

ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য পারভীন জাহান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ। 

আরও পড়ুন: বরিশালে ৯৬ ড্রাম চিংড়ির রেনুসহ আটক ১৯

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি