ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নে নৌকা-ধানের শীষের প্রার্থী চূড়ান্ত

সিলেট প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৮:১০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৮:২৭

ইউপি নির্বাচন দীর্ঘ আইনি লড়াইয় শেষে ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এরই মধ্যে এলাকায় মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এই ইউপি নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিএনপি এই নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করায় গোটা এলাকাতেই নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফেঞ্চুগঞ্জের ইউনিয়নগুলোর নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচনি মনোনয়ন বোর্ড।
কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১ নম্বর ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন মাশার আহমেদ শাহ, ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে জুবের আহমেদ চৌধুরী, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে হাজি আবুল লেইস চৌধুরী, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে লুদু মিয়া ও ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে অ্যাডভোকেট জসিম উদ্দিন।
এই নির্বাচনে বিএনপির প্রার্থীরা হলেন— ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা জাহিরুল ইসলাম মুরাদ, ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা আফতাব আলী, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জিলু ও ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী এমরান উদ্দিন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আওয়ামী লীগের মনোয়ান বোর্ড এরই মধ্যে পাঁচটি ইউনিয়নের জন্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। তারা সবাই নিজ নিজ ইউনিয়নে জিতে আসবেন বলে আমরা আশা করছি। কারণ দেশের সার্বিক উন্নয়নের জন্য আওয়ামী লীগকে মানুষ ক্ষমতায় দেখতে চায়।
জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানান, কেন্দ্র থেকে মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করেছে। যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা তাদের পক্ষেই কাজ করবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে দল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটার সংখ্যা ৭২ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৪০৯ জন, নারী ৩৬ হাজার ১৮৩ জন। একেকটি ইউনিয়নে ৯টি করে মোট ৪৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, বুথ থাকবে ১৯০টি।
নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (১ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী রবি ও সোমবার (৪ ও ৫ মার্চ) চলবে প্রার্থী বাছাই, ১২ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ১৩ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন-
বিএনপির অধিকাংশ নেতাকর্মী চায় খালেদা জিয়া কারাগারে থাকুক: হানিফ
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আমাদের অবস্থা হবে রোহিঙ্গাদের মতো: খাদ্যমন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী