প্লেন থেকে নামিয়ে দেওয়া তরুণীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু

যশোর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৬:১৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৩১

যশোর




যশোর বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া তরুণীকে (১৭) ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার দুপুরে যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।    
তিনি জানান, সাদিয়া ও তার কাজিন রায়হান হোসেনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  
গত ৩ মার্চ সন্ধ্যায় ইউএস-বাংলার ওই প্লেনটি উড্ডয়নের জন্য ইঞ্জিন চালু হলে সাদিয়া নামে ওই যাত্রী নেমে যাওয়ার জন্য হঠাৎ চিৎকার করে ওঠেন। তার এমন অস্বাভাবিক আচরণে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রুরা দরজা খুলে মেয়েটিকে নামিয়ে দেন। 
ওই প্লেনে যাত্রী হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবিরসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা শেষে ঢাকায় ফিরছিলেন।
পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়। প্রায় আধা ঘণ্টা পর উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে যায়। 
ইউএস-বাংলা এয়ারলাইনসের যশোরের ব্যবস্থাপক সাব্বির হোসেন তুতুল বলেন, ‘ইঞ্জিন চালুর পরপরই মেয়েটি চিৎকার করে ওঠেন তাকে নামিয়ে দেওয়ার জন্য। তিনি অসুস্থ বলে দাবি করলেও পরে জানা যায়, তার বয়ফ্রেন্ড বিমানবন্দর এলাকায় অবস্থান করছে এবং তাকে ফোন করে। ফোন পেয়েই তিনি চিৎকার করে ওঠেন। তখন তাকে নামিয়ে দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অসুস্থ নন।   
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরে ৩ হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি