চার পুলিশ হত্যা: সাবেক এমপিসহ ২৩২ জনের বিরুদ্ধে চার্জ গঠন

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৭:৪৭আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৪৭

গাইবান্ধা জেলা

গাইবান্ধায় চার পুলিশকে হত্যায় জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩২ আসামিকে অভিযুক্ত করে চার্জ গঠন করেছেন আদালত। রবিবার (৪ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলী হোসেন শুনানি শেষে এই চার্জ গঠন করেন। এসময় ২২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজ মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি।

গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলওয়ার হোসেন সাঈদির ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের ক্যাডার ও সাঈদির অনুসারীরা সুন্দরগঞ্জ উপজেলায় সশস্ত্র তাণ্ডব চালায়। এসময় তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে চার্জ গঠনের ধার্য তারিখ ছিল আজ  (৪ মার্চ)। 

তিনি আরও বলেন, ‘২৩২ আসামির মধ্যে ২২৩ জনের উপস্থিতিতে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটভুক্ত ২৩৫ আসামির মধ্যে তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া বাকি ২৩২ জনের মধ্যে সাত আসামি পলাতক ও দুই আসামি জেল হাজতে রয়েছেন। বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করলেও তাৎক্ষণিক মামলার পরবর্তী তারিখ ধার্য করেননি।

আরও পড়ুন: প্লেন থেকে নামিয়ে দেওয়া তরুণীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের