স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি, চার কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০১৮, ২০:০২আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:০২

 

গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে চার কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার (১০ মার্চ) গভীর রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুয়ায়ী ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মিসকাতকে বাঁধার জন্য প্লাস্টিকের রশি, তোয়ালে, তার স্কুল ব্যাগ ও প্যান্ট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার চার কিশোর হলো নগরীর পশ্চিম মাদারবাড়ির সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী মো. মুক্তাদির রহমান (১৮), ইসলামিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শাকিল (১৮) ও সরকারি সিটি কলেজের একই শিক্ষাবর্ষের ছাত্র এ আল কিবরিয়া (১৮) এবং রেলওয়ে বহুমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহিদ আল-মাঈন (১৮)। তারা নগরীর সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (দিবা শাখার) সপ্তম শ্রেণির ছাত্র মেহেদীকে অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছে পুলিশ।

ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান,‘সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার ক্লাস রাত ৮টা পর্যন্ত হয়। শনিবার রাতে ক্লাস শেষে বাসায় যাওয়ার পথে শুভপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই চার জন মেহেদীকে অপহরণ করে। পরে তাকে কলেজিয়েট স্কুলের পাশে পুকুর পাড়ের একটি নার্সারির পেছনে নিয়ে মারধর করে। পাশাপাশি তার মায়ের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মারধরের এক পর্যায়ে মেহেদী অজ্ঞান হয়ে গেলে অপহরণকারীরা সে মারা গেছে ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর মেহেদী রাত ১১টার দিকে তার পরিবারকে বিষয়টি জানালে তার বাবা থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মুক্তিপণের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর জনকে রবিবার সকালে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মুক্তাদিরের পরিকল্পনা অনুযায়ী টাকা আদায়ের জন্য তারা মেহেদীকে অপহরণ করে। মারধরের এক পর্যায়ে তোয়ালে দিয়ে মেহেদীর গলায় ফাঁস দিলে তার মুখে ফেনা চলে আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে মেহেদী মারা গেছে ভেবে তারা পরিবারের কাছে টাকা দাবি করে। তাদের পরিকল্পনা ছিল মেহেদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে।’

আরও পড়ুন: বাঁচানো গেল না স্কুলের ভবন ধসে আহত শিক্ষার্থী শাহেদকে 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী