সাটুরিয়ায় বিএনপির সভাপতিসহ ১৬ নেতাকর্মী কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ২০:৩০আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২০:৩০

মানিকগঞ্জ

নাশকতার মামলায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখনসহ ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। নাশকতার একটি মামলায় তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুর রহমান ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. ফরিদ হোসেনসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নাশকতার মামলা ছিল।

নাশকতার মামলায় বিএনপি’র এই ১৬ নেতাকর্মী হাইকোর্টে থেকে ২৬ মার্চ পর্যন্ত আগাম জামিন নিয়েছিলেন। ২৬ মার্চ আদালত বন্ধ থাকায় রবিবার মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার দেলুয়া ও সাটুরিয়া বাজারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে গাছের গুড়ি ফেলে। পরে পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় ২৩ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: শাবিতে বন্ধুর ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের