দলীয় এমপি ছাড়াই জলঢাকায় আ.লীগের স্বাধীনতা দিবস পালন

নীলফামারী প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১০:১৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১০:২৭

আওয়ামী লীগের র‍্যালি দলীয় এমপিকে ছাড়াই স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ২০১৬ সালে নীলফামারী-৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফাকে দলীয় সব কর্মকাণ্ড বিরত থাকতে বলা হয়। তখন থেকেই তাকে ছাড়া উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।  

সোমবার(২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল।

পরে তাদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি  শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নীলফামারী-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের