মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে অত্যাধুনিক সিকিউরিটি গেট

আবুল হাসান, মোংলা
২৭ মার্চ ২০১৮, ১০:৩৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২০:৫০

মোংলায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সিকিউরিটি গেট

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান ফটকটি অত্যাধুনিক করা হচ্ছে। বন্দর থেকে পণ্য চুরির প্রবণতা ও শুল্ক ফাঁকি রোধসহ আমদানি-রফতানি পণ্য পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সময়ের মধ্যে ছাড় করাতেই এ গেট নির্মাণ করা হচ্ছে। সেখানে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সিকিউরিটি গেট। দ্বিতল ভবনের এ  সিকিউরিটি গেটে বসানো হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল ও হাইড্রোলিক প্রকৌশল শাখা থেকে জানা যায়, আট কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে গত ২০১৬ সালের ৩০ ডিসেম্বর থেকে ঢাকার জাহানারা ট্রেডিং কোম্পানি বন্দরের ১ নং প্রধান নিরাপত্তায় আধুনিক গেইট নির্মাণ কাজ শুরু করেছে। ভবনের অভ্যন্তরে থাকছে ইমিগ্রেশন পুলিশ, ডাক্তার, কাস্টমস, ওয়েটিং লাউন্স, কন্ট্রোল রুম, ট্রাফিক ও ওয়াচ টাওয়ার রুম।

সিভিল ও হাইড্রোলিক প্রকৌশল শাখা প্রধান প্রকৌশলী শওকত আলী বাংলা ট্রিবিউনকে জানান, নির্মাণাধীন এ গেটের সামনের ও ভেতরের দিকে দুটি আন্ডার ভেইকেল সার্ভিলেন সিস্টেম থাকছে। এছাড়াও ২টি লাগেজ স্ক্যানার, মোবাইল এক্সে, গেটে দুটি পাঞ্চ কার্ড, পেডেসট্রিয়াল গেট, চারটি ওয়াকওয়ে মেটাল ডিটেকটর ও আটটি হ্যান্ডহিল মেটাল ডিটেকটর থাকবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ গেট

তিনি আরও জানান, এ সব আধুনিক যন্ত্রপাতি ইংল্যান্ড ও জার্মান থেকে আমদানি করা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ গেটের নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে জানান, আধুনিক গেটের নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দর দিয়ে কন্টেইনার, লাগেজ ও গাড়িসহ বিভিন্ন ধরনের আমদানি-রফতানি পণ্য পরীক্ষা-নিরীক্ষার কাজ সহজতর ও দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হবে।                                                                                                                                                                                                                বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) কমান্ডার এস এম আনোয়ারুল বাংলা ট্রিবিউনকে জানান, নির্মাণাধীন এ অত্যাধুনিক সিকিউরিটি গেটের ফলে পণ্য আমদানি আরও গতিশীল হবে। এছাড়া পণ্য চুরি বা শুল্ক ফাঁকিসহ  অনিয়ম করার সুযোগও কমে যাবে।

আরও পড়ুন: দলীয় এমপি ছাড়াই জলঢাকায় আ.লীগের স্বাধীনতা দিবস পালন


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের