গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৫:৫২আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৬:১১

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

গোপালগঞ্জে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সোমবার ভোর ৬টা থেকে জেলার অভ্যান্তরীন সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার কলেজ ছাত্র নিহতের জের ধরে বাস পোড়ানো ও মহাসড়ক দিয়ে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের ফলে এসব রুট দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তারা ইজিবাইক, ভ্যান ও রিকশায় করে অথবা হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে ফিরে গেছেন।

প্রসঙ্গত, রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপিনাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনিস্টিটিউটের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে ও দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স বাসস্ট্যান্ডে জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ করে জেলা বাস মালিক সমিতি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ। সমাবেশ থেকে তারা অনির্দিষ্টকালের পারিবহন ধর্মঘটের ডাক  দেন।

এসময় তারা বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরিন সব রুটে অনির্দিষ্টকালের জন্য  পরিবহন ধর্মঘট চলবে।

আরও পড়ুন: কেসিসি নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার শুরু




 

 







/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি