মনোনয়নপত্র জমার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১১:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১২:১৮

দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ওই সময় জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল করতেও দেখা গেছে তার সমর্থকদের। এছাড়া, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী ও এর অঙ্গসংগঠনগুলোর ২০ থেকে ২৫ জন রিটার্নিং কর্মকর্তার কক্ষেও ঢুকে পড়েন। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিনই মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। তার মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার অফিস জেলা শহরের রথখোলার বঙ্গতাজ অডিটোরিয়ামের দিকে ছুটতে দেখা গেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের। অনেকেই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া করে জড়ো হতে থাকেন রিটার্নিং কর্মকর্তার অফিসে। এ সময় ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল করেন তারা। রাস্তায়ও তৈরি হয় যানজট।
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় কর্মী-সমর্থকদের মিছিল সরেজমিনে দেখা গেছে, দুপুর সোয়া ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করা নিষেধ। তা সত্ত্বেও ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মেয়র প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকে পড়েন।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রার্থীর সঙ্গে থাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সভা করে নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছি। কিন্তু তারপরও অনেকে তা না মেনে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকে পড়েছে।’
সরকারদলীয় প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে ক্ষোভ জানিয়েছেন নির্বাচনে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘নির্বাচন শুরু হওয়ার আগেই যেভাবে সরকারদলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, শেষ পর্যন্ত এ নির্বাচন কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবনার বিষয়।’ এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ বিষয়ে বলেন, ‘আচরণবিধি যেন লঙ্ঘিত না হয়, সে বিষয়ে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। সবাইকে বলে দেওয়া আছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনও প্রার্থীর সঙ্গে যেন পাঁচজনের বেশি লোক না আসে। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশরা বলে, জোর করে তারা ভেতরে ঢুকে গেছে। অনেকে সাংবাদিকদের ছবি নেওয়ার সময় কৌতূহলবশত আমার রুমে ঢুকে পড়েছে। তারপরও পুলিশ-ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি, কোথাও যেন আচরণবিধির লঙ্ঘন না হয়।’
রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারপরও কিছু অতি উৎসাহী মানুষ অনেক সময় আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে। আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
এদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে ৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এর আগে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১২ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। এগুলো বাছাই হবে ১৫ ও ১৬ এপ্রিল। ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ পার হলে পরদিন ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। এর আগে কোনও ধরনের মিছিল, মিটিংয়ের আয়োজন কিংবা পোস্টার, লিফলেট, ব্যানার স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন-
প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা হচ্ছে: মেনন

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি