প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা হচ্ছে: মেনন

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৯:০৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৩২

কথা বলছেন রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, প্রতিবন্ধী স্কুল বিষয়ে নীতিমালা তৈরি হচ্ছে, যা এ মাসের মধ্যেই মন্ত্রণালয়ে অনুমোদন পাবে। এই নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি বা অনুদান পাবে।’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে মাদক বিষয়ে জন-সচেতনতামূলক এক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিবন্ধী শিক্ষাকে একটি বিশেষায়িত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই এখন প্রতিবন্ধী বিদ্যালয়ের নামে একটি ঘর করে শিক্ষক নিয়োগের নামে টাকা নিচ্ছেন, যা আমাদের অজানা নয়। নীতিমালা হলে এসব বন্ধ হয়ে যাবে, প্রাপ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী স্কুলের অনুমোদন দেওয়া হবে।’

‘মাদক মুক্ত সমাজ’ সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব:) আমসাআ আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– বিজিবি রংপুর উত্তর-পশ্চিম রিজিওয়ানাল কমান্ডার ব্রিগিডয়ার জেনারেল নাহিদুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক রফিকুল ইসলাম সেলিম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, শুধু প্রশাসন নয়, জন-প্রতিনিধিসহ সমাজের সব দায়িত্বশীল মানুষের ঐক্যবদ্ধতায় এদেশকে মাদকমুক্ত করা সম্ভব। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

/এমএ/
সম্পর্কিত
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতের আশ্বাস শিক্ষা উপদেষ্টার
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি