‘৭০টি আসন আর ১০-১২টি মন্ত্রণালয় দিলে আ.লীগের সঙ্গে থাকবো’

রংপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৮, ১৫:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৮:১৭

রংপুরে এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমাদের অংশীদার করে নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৭০টি আসন দিন, আর ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দেন। আমরা আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই। আর আমাদের কথামতো আসন আর মন্ত্রণালয় না দিলে আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবো।’ আজ শনিবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, ‘অব্যাহত আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আমার মনে হয় সব কয়েকটি কোটা পদ্ধতি বাতিল করতে তিনি নিজেও চান না। আগে মুক্তিযোদ্ধাদের জন্য যে ৩০ ভাগ কোটা ছিল এটা ঠিক ছিল না। মাত্র ২ লাখ মুক্তিযোদ্ধার জন্য এত কোটার প্রয়োজন ছিল না। এটা অযৌক্তিক ছিল। ফলে কোটা ঠিক করে দিলেই চলবে। তবে মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা হলেও কোটা পদ্ধতি থাকা উচিত।’  

এরশাদ বলেন, ‘দেশের সংবিধানে আছে কোটা পদ্ধতি। সে কারণে কোটা পদ্ধতি থাকতেই হবে। তবে এটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি। এটা কারও পক্ষেই বাতিল করা যাবে না।’

তিনি বলেন, ‘বিএনপির অবস্থা ভালো না। তারা নির্বাচনে আসুক না আসুক আমরা নির্বাচনে অংশ নেবো।’ এরশাদ আরও বলেন, ‘রংপুরে জাতীয় পার্টির প্রতি আবারও গণজোয়ার সৃষ্টি হয়েছে। এর প্রভাব সারাদেশে পড়বে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, এটা আপনাদের বলতে পারি।’

এর আগে এরশাদ সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপা নেতা সমবায় প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর সিটি ও মহানগর জাপা সভাপতি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতা সেখানে ছিলেন। এদিকে সার্কিট হাউজ থেকে এরশাদ সরাসরি গিয়ে নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবিস্থিত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বৈশাখী মেলা উদ্বোধন করেন। সেখানে তিনি বেশ কিছু সময় উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আগামীকাল রবিবার সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুন- মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক: এরশাদ

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী