মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক: এরশাদ

নীলফামারী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৫:২৪

রংপুরে এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক। ছাত্ররা বিক্ষুব্ধ হয়েই আন্দোলনে গেছে। প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করতে পেরে কোটা বাতিল করেছেন। আমার মনে হয় একবারে কোটা বাতিল করা ঠিক হবে না। তবে যদি এটা কম করে দেওয়া হয় তাহলে ভালো হবে।’

শনিবার (১৪ এপ্রিল) রংপুরে কর্মী সম্মেলনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরের বাঙ্গালীপুর সরকারপাড়ায় সংসদ সদস্য শওকত চৌধুরীর বাসায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘নির্বাচন হোক আমরাও চাই। নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টি বিপুলভাবে বিজয়ী হবে। আমরা কারও সঙ্গে নেই। বরং অন্যরাই আমাদের সঙ্গে। আমরা বিরোধী দল।’

এরশাদ আরও বলেন, ‘আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো এবং ৩০০ আসনে প্রার্থী দেবো। আমরা ছাড়া তো আর কোনও দল নাই। বিএনপির অবস্থা ছিন্নভিন্ন। তারা নির্বাচনে আসতে পারবে কিনা জানি না। আর সরকারের যে অবস্থা, সুনাম ক্ষুণ্ন হয়েছে। আরও অনেক বিষয় ঘটছে। এ ব্যাপারে আমি কমেন্টস করি নাই। জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।’

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থের অভাবে এবং ভালো প্রার্থী না পাওয়ায় এখানে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি। রংপুরে সিটি নির্বাচনে আমরা ব্যাপকভাবে বিজয়ী হয়েছি। তাই খারাপ রেজাল্ট করতে চাই না। তাছাড়া এখন আমাদের প্রধান উদ্দেশ্য জাতীয় নির্বাচন এবং লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া।’

এরশাদের সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য শওকত চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এমপি।

আরও পড়ুন- কোটা বাতিল, পরিষ্কার কথা: প্রধানমন্ত্রী

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম