খরতাপের মধ্যেই হাসিমুখে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

খুলনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১৭:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৪


নির্বাচনি প্রচারে ব্যস্ত আ. লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক মেয়র, কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন। ভোট চাওয়ার দৌড়ে মেয়র, কাউন্সিলর কোনও প্রার্থীরা কম যাচ্ছেন না। প্রচণ্ড তাপদাহের মধ্যে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবু হাসিমুখে ভোটারদের সঙ্গে প্রার্থীরা কুশল বিনিময় করছেন। লিফলেট হাতে চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লায়। শহরজুড়ে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং। সব মিলিয়ে বেশ জমজমাট নির্বাচনি ময়দান।  
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শুক্রবার (২৭ এপ্রিল) সকালে নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সকাল সাড়ে ৮টায় রায়ের মহল হামিদনগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। খালেক ১৬ ও ১৭নং ওয়ার্ডের বয়রাবাজার, রায়েরমহল, পূজা খোলা, ইসলামিয়া কলেজ রোড, বয়রা কলেজ রোড, নিউমার্কেট এলাকা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকা, সিঅ্যান্ডবি কলোনি, করিমনগরসহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন।

নির্বাচনি প্রচারে ব্যস্ত আ. লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, শুক্রবার দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা এবং সদর থানার বিভিন্ন স্থানে খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা হয়েছে।
এদিকে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুর ১০ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ দুটি ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রথমে তিনি খালিশপুর পৌর সুপার মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওয়ার্ডের চিত্রালীবাজার, বঙ্গবাসী স্কুল মোড়, নতুন কলোনি, মানসী বিল্ডিং মোড়, পিপলস পাঁচতলা মোড়, লাল হাসপাতাল রোড, বিআইডিসি রোড, ভাটিয়াপাড়া এলাকা, উত্তর কাশিপুর, রায়পাড়া, মেঘনা ও পদ্মা রোড, কাশিপুর ক্রসরোড, রাজধানীর মোড়, বিএল কলেজ বাইলেন, পশ্চিমপাড়া, মালা গ্যারেজ মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুটমিল জামে মসজিদে জুমার নামাজ পড়েন।

নির্বাচনি প্রচারে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান নগরীর নতুনবাজার, নতুনবাজার চর বস্তি, ট্যাংক রোড, ২ নম্বর কাস্টমস ঘাট, বয়রা খোড়াবস্তি, নতুন রাস্তাসহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়, হার্ডমেটাল গ্যালারি, ফেরিঘাট মোড়, নিক্সন মার্কেট, ক্লে রোড, সদর থানা মোড়, বড়বাজার, কালিবাড়ি রোড, পিকচার প্যালেস মোড় এবং ২০ ও ২৬ নম্বর ওয়ার্ডসহ দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। 
সিপিবি-বাসদসহ পাঁচ দলের মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু দিনব্যাপী রূপসা বেড়িবাঁধ, ২ নম্বর কাস্টমস ঘাট, কয়লাঘাট, রূপসা ব্রিজ এবং ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি দর্জি শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময় করেন।
মেয়র প্রার্থীদের মতো মহানগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও ১০টি সংরক্ষিত মহিলা আসনে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী অবিরাম ছুটে চলছেন। নিজ নিজ ওয়ার্ডের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।

আরও পড়ুন:

খুলনায় বিদ্রোহী ছয় কাউন্সিলর প্রার্থীকে বিএনপির হুঁশিয়ারি

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের