তমব্রু সীমান্তে অবস্থানকারীদের কাছে পরিচয় জানতে চান জাতিসংঘের প্রতিনিধিরা

বান্দরবান প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ০৯:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১০:০৭

তমব্রু সীমান্তে জাতিসংঘের প্রতিনিধি দল বান্দরবানের তমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪ জনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনের সময় প্রতিনিধিরা সীমান্তে অবস্থানকারী লোকদের কাছে তাদের পরিচয় জানতে চান। তারা মিয়ানমারের নাগরিক কিনা এই প্রশ্ন করেন প্রতিনিধিরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের তমব্রু সীমান্তের কোনাপাড়ার নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গা ক্যাম্প রবিবার পরিদর্শন করে এ প্রতিনিধি দলটি। দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারসহ নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তমব্রু সীমান্তে জাতিসংঘের প্রতিনিধি দল

বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আসলেই মিয়ানমারের নাগরিক কিনা তা জানতে চান প্রতিনিধিরা। এসময় রোহিঙ্গারা বলেছে, আমরা মিয়ানমারেরই নাগরিক। আমাদের কাছে নাগরিকত্বের সব ধরনের ডকুমেন্ট থাকলেও হঠাৎ করে পালিয়ে আসার কারণে আমরা পরনের কাপড় ছাড়া কিছুই আনতে পারিনি। এছাড়া আগুনে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কারণে অনেকের এসব ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘এসময় জাতিসংঘের প্রতিনিধি দল এসব বিষয় খতিয়ে দেখবে বলে রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছে।’

আরও পড়ুন-

নির্যাতনের কথা শুনে বিস্মিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল 

জাতিসংঘ প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গাদের বিক্ষোভ

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী