জাককানইবি’র বাস ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ জন

জাককানইবি প্রতিনিধি
১৪ মে ২০১৮, ০৯:২৮আপডেট : ১৪ মে ২০১৮, ০৯:৩০

ময়মনসিংহ ময়মনসিংহের চুরখাই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের বহন করা একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ সদর পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে প্রভাতি নামের একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ ঘটলে ট্রাক আটকিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

এমন সময় চুরখাই এলাকার বেলতলি পয়ন্টে স্থানীয় দুর্বৃত্তরা উপস্থিত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এমন সময় পিছন থেকে আসা শিক্ষকদের পরিবহন করা মাইক্রোবাস মহুয়াতেও হামলা চালায় দুর্বৃত্তরা।এ সময় ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলামসহ অন্তত চার জন শিক্ষক ও ৩০ জন আহত হয়। যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এদের অধিকাংশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতাল ও সিবিএমসিতে চিকিৎসাধীন।

পরে শিক্ষার্থীরা বেলতলি পয়েন্টের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩ ঘণ্টার ওপর অবরোধ করে রাখে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের বাইপাস সড়কের মোড় অবরোধ করে অন্য শিক্ষার্থীরা। পরে মহাসড়কে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী