টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৯:৩২আপডেট : ২১ মে ২০১৮, ০৯:৪৫

বন্দুকযুদ্ধ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম আজাদ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (২০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার বাসিন্দা।

কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান,রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকার একটি ইট ভাটায় একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে র‌্যাব পাল্টা গুলি চালালে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১শ' পিস ফেনসিডিল ও পনেরশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের