নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০১৮, ২০:২৭আপডেট : ২৭ মে ২০১৮, ২০:৩৯

লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সল্টগোলা এলাকায় নিজ বাসা থেকে সজল নন্দী (৪৮) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ মে) দুপুরে ওই এলাকার ধোপপুরের হাজী বাড়িতে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মঈনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

নিহত সজল নন্দি বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার মৃত সাধন নন্দীর ছেলে। তিনি রূপালী ব্যাংক সল্টগোলা ক্রসিং শাখার ক্যাশিয়ার ছিলেন।

মঈনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ঘরের ভেতর সজল নন্দীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক মর্গে পাঠানো হয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিল না। নিহতের ভাই স্বপন নন্দী বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন। ঘটনাটি কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের