কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (রাজস্ব) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ জুন) নিয়োগ পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। কুড়িগ্রাম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, জেলার সদর ও উলিপুর উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় কুড়িগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটসহ বিভিন্ন কেন্দ্র থেকে ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের (রাজস্ব) সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। সদর ও উলিপুর উপজেলার ৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।







