পদ্মায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, পৌর মেয়রসহ আহত ৫

শরীয়তপুর প্র‌তিনি‌ধি
১১ জুন ২০১৮, ১৬:২১আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:২৭

দুর্ঘটনায় আহত শরীয়তপুরের পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল পদ্মা নদীতে একটি বাল্কহেডে’র (বালুবাহী জাহাজ) সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে শরীয়তপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর মহাসচিব রফিকুল ইসলাম কোতয়ালসহ পাঁচজন আহত হ‌য়ে‌ছেন। সোমবার (১১ জুন) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে পদ্মা নদী‌তে মঙ্গলমা‌ঝির ঘাট সংলগ্ন পা‌ইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। জা‌জিরা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এনামুল হক এনাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে মাওয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিটবোট ছেড়ে আসে। জাজিরার পাইনপাড়া এলাকায় পৌঁছালে সেখানে থাকা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।  এ সময় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও তার শ্যালক রাসেলসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে রফিকুল ইসলাম কোতোয়াল পায়ে আঘাত পাওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মা‌ঝির ঘাটের ইজারাদার মোকলেস মাদবর জা‌নান, ‘মা‌ঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা লা‌গে। এসময় স্পিডবোটটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রী‌দের উদ্ধার ক‌রে।’

শরীয়তপুর পৌরসভার প্যা‌নেল মেয়র বাচ্চু বেপারি ব‌লেন, ‘পৌর মেয়র রফিকুল ইসলাম সকালে ঢাকা থেকে শরীয়তপুর আসার সময় তাকে বহনকারী স্পিডবোটটি নদীতে দুর্ঘটনার শিকার হয়। তিনি পায়ে আঘাত পেয়েছেন। তবে আঘাত কতটা গুরুতর এখনও জানা যায়নি।’

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক এনাম বলেন, ‘স্পিডবোট চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সামনে ঈদ। সচেতন না হলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

আরও পড়ুন- রাঙামা‌টি-বান্দরবান সড়ক যোগা‌যোগ বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের