গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১৮

গাইবান্ধা প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ০৬:৪৮আপডেট : ২৩ জুন ২০১৮, ১৩:০০

গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
গাইবান্ধার রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৩ জুন) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম এ তথ্য জানিয়েছেন। গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।' গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

আহতদের পলাশবাড়ি উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিক্যাল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজসহ বিভ্ন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের