ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ভোলা প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ১২:৪৭আপডেট : ২৬ জুন ২০১৮, ১৩:৪৫

বন্দুকযুদ্ধ

ভোলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. জাকির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুন) ভোরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, ৫ রাউন্ড গুলি, ৫টি ধারালো রামদা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জাকির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকার মো. সাদেকের ছেলে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, উত্তর দিঘলদী গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসায়ী জাকির মাদকের লেনদেন করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় জাকির পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে । এ সময় পুলিশের গুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির হোসেন নিহত হয়।

পুলিশ সুপার আরও জানান, নিহত জাকির ভোলার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চারটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায় মাদক মামলাসহ ১৯টি মামলা রয়েছে।

আরও পড়ুন- সংঘর্ষের ঘটনায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে