আমরা পরিশ্রম করেছি তাই ভালো ফল পাচ্ছি: জাহাঙ্গীর

শেখ জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে
২৬ জুন ২০১৮, ২০:৫৩আপডেট : ২৬ জুন ২০১৮, ২১:২৬

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দল পরিশ্রম করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভালো ফল পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘সব জায়গা থেকে জয়ের তথ্য আসছে। তবে এতে বেশি উৎসাহিত হয়ে কেউ যেন প্রতিপক্ষকে কোনোভাবে আঘাত না করে। ভোটে দাঁড়িয়েছি, জিতলে আনন্দ লাগবে। সিটি করপোরেশন সবার। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

মঙ্গলবার (২৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে ছয়দানা এলাকায় নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরের মানুষ যানজট ও জলাবদ্ধতায় অনেক কষ্ট করে। এগুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে সবাইকে কাজ করতে হবে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, আর যারা দেননি, আসুন সবাই মিলেমিশে গাজীপুরের মানুষের জন্য কাজ করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জানি না আমার প্রতিপক্ষ কী অভিযোগ দিয়েছেন। তবে তিনি সিনিয়র ও সম্মানিত লোক। তিনি প্রতিদিন আমাকে নিয়ে অভিযোগ করেছেন কিন্তু আমি বলেছি সমাধানের জন্য। তারপরও তিনি দোষ চাপাচ্ছেন। এলাকার মানুষ আমাদের দুজনকেই চেনে। তারা চিনেই আমাকে ভোট দিয়েছে। আমি গাজীপুরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রাখার জন্য আহ্বান জানাচ্ছি।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের