কলেজ ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ২ নারী আটক

গাইবান্ধা প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১০:৪৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:১৯

  গাইবান্ধা জেলা গাইবান্ধা সদর উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণে ঘটনায় সহযোগিতার অভিযোগে শম্পা বেগম ও হরি বেগম নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোমরপুর গ্রামের এক কলেজ ছাত্রী শনিবার (৮ জুলাই) রাতে রাথরুম করতে বের হয়। এরপর তাকে আর পাওয়া যায়নি। রবিবার দুপুরে অচেতন অবস্থায় বাড়ির পাশে পাওয়া যায় তাকে। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলে মেয়েটি ধর্ষণের ঘটনা খুলে বলেন।

কলেজ ছাত্রী বলেন, ঘর থেকে বের হতেই সাফি মিয়া ও ফরিদ মিয়া তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। এরপর একটি বাড়িতে নিয়ে গিয়েও ধর্ষণ করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

কলেজ ছাত্রীর মা মরিয়ম বেগম বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সাফি ও ফরিদ মিয়াসহ ৫ জনকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদসহ ধর্ষণের ঘটনায় সহযোগিতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্যাতনের শিকার কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সাফি ও ফরিদসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাফি ও ফরিদ মিয়ার বাড়ি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের