ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই রাজশাহীতে ৩৭৫ মামলা

রাজশাহী প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১১:৫৬আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১২:০২

রাজশাহী দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ পালনের প্রথম দিনেই রাজশাহী মহানগর পুলিশ মোটরযান আইনে ৩৭৫টি মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, ‘রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব মামলা হয়েছে। একইসঙ্গে চারটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ হাজার ৭০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, কোনও কাগজপত্র না থাকায় রবিবার ৯টি সিএনজি ও ৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। তিনি বলেন, ‘অন্য দিনের তুলনায় রাজশাহী নগরীতে মোটরযান আইনে মামলার সংখ্যা বেশি। সোমবার থেকে এই অভিযান আবার চলবে।’

উল্লেখ্য রবিবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহ উদযাপনের উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

আরও পড়ুন- সিরাজগঞ্জে ট্রাফিক আইন অমান্য করায় সদর থানার এসআই ক্লোজ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের