হঠাৎ চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ আগস্ট ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:৫১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ঈদুল আযহার নির্ধারিত ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগেই হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বুধবার (৮ আগস্ট) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে বুধবার (৮ আগস্ট) থেকে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এ সর্ম্পকে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্ধের সময় যেহেতু শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, তাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এ কারণে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য কর্তৃপক্ষ নির্ধারিত ছুটি শুরুর এক সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ওই আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ আগস্ট থেকে চুয়েটে ঈদুল আযহার বন্ধ শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২ দিন ছুটি ঘোষণা, পরীক্ষা পেছালো ইন্ডিপেনডেন্টে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের