নদীগর্ভে বিলীন সাধুরবাজার লঞ্চঘাট, নিখোঁজ ১০

শরীয়তপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৭:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:৩৪

শরীয়তপুরে নদীগর্ভে বিলীন সাধুরবাজার লঞ্চঘাট শরীয়তপুরের নড়িয়ায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটি লঞ্চঘাট ও ঘাট সংলগ্ন বাজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে নড়িয়ার সাধুরবাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে হঠাৎ নড়িয়ার কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার লঞ্চঘাট এলাকার বিশাল অংশ ধসে পড়ে মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। লঞ্চঘাট এলাকায় থাকা ৬/৭টি ছোট দোকানঘরও এ সময় নদীতে তলিয়ে যায়। ঘটনার সময় সেখানে স্থানীয় ব্যবসায়ীসহ প্রায় ৩৫/৪০ জন লোক ছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার পর এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে মূলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাই বক্স, ইমাম হোসেন কোটারি ও আকাশের নাম জানা গেছে। লঞ্চঘাট ধসের সময় আহতদের চিকিৎসা চলছে

দুর্ঘটনার শিকার সাধুরবাজার লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাই বক্স বলেন, ‘দুপুরে হঠাৎ করেই দোকান ঘরটি কেঁপে ওঠে। মুহূর্তেই দোকানঘরসহ পানিতে তলিয়ে যাই। পরে পানির ওপরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ জন লোক ছিল।’

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লঞ্চঘাট এলাকা নদীতে বিলীন হয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। তবে এই সংখ্যা বাড়তেও পারে। এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

আরও পড়ুন- হঠাৎ চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম