জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে: ওবায়দুল কাদের

নাটোর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১

নাটোরে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রত্যেকের আমলনামা জমা আছে। আমলনামা দেখে, জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। যার পক্ষে জনগণ আছে, জনগণ যাকে ভালোবাসে তাকে বঞ্চিত করা হবে না।’

শনিবার (৮ সেপ্টম্বর)  দুপুর আড়াইটার দিকে নাটোর রেল স্টেশন এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের দাবি করেন, ‘প্রত্যেকের আমলনামা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে জমা আছে। ছয় মাস পর পর এই আমলনামা সংগ্রহ করা হয়। আমলনামা পর্যালোচনা করে এ পর্যন্ত জনমত যার পক্ষে আছে আগামী নির্বাচনে তাকেই মনোনয়ন দেওয়া হবে।’ নাটোরে ওবায়দুল কাদের

এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ইতিবাচক রাজনীতি করেন। জনগণের কল্যাণে তারা নিবেদিতপ্রাণ। জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনাও জনগণকে ভালোবাসেন। আর তাই নাটোরের এই পথসভা বিশাল জনসভায় পরিণত হয়েছে।’ কারও পক্ষে স্লোগান দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, ‘স্লোগান হবে শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নামে।’

আগামী নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকার পক্ষে প্রচারণা আর ভোট আদায়ে জনগণের কাছে যাওয়ার জন্য তিনি উপস্থিত নেতাদের আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, লালপুর বাগাতিপাড়া আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং নাটোর সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এমন কোনও কাজ কি বিএনপি করেছে, যার জন্য তারা জনগণের কাছে ভোট চাইতে পারে? অথচ আসন্ন নির্বাচনে যাওয়ার জন্য সরকারের কাছে তারা পাঁচটি শর্ত দিয়েছে। সরকার যাতে শর্তগুলো মেনে নেয় সেজন্য তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তিনি বলেন, বিদেশি নয়, দাবি পূরণ করতে পারে একমাত্র জনগণ।
সরকারকে উৎখাত করতে বিএনপি বারবারই আন্দোলনের হুমকি দেয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে ২০টি ঈদ হয়েছে। কখনও কোটায় ভর করে, কখনও ছাত্র আন্দোলনে ভর করে বিএনপি আন্দোলন করতে চেয়েছিল। ১০ বছরে তারা যখন আন্দোলন করতে পারেনি আগামী দুই মাসেও পারবে না।





খালেদা জিয়া জেলে গেলে আন্দোলনে দেশ বঙ্গোপসাগর হয়ে যাবে বলা হলেও নদীর ঢেউও দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, মরা গাঙে জোয়ার আসে না। বিএনপিও আর আন্দোলন করতে পারবে না। আন্দোলনের কোনও হুমকি না দিয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের দুপুর ২টা ১৬ মিনিটে নাটোরে পৌঁছান। ২টা ৩৬ মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রাখেন। ২টা ৩৯ মিনিটে তিনি সঙ্গী নেতাকর্মীদের নিয়ে ট্রেনে চড়ে নাটোর ত্যাগ করেন।

আরও পড়ুন- 

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর জায়গা নেই: ওবায়দুল কাদের

স্টেশন ধুয়েমুছে রেখেছিলেন রেলকর্মীরা, তবে হলো না সেতুমন্ত্রীর পথসভা

 

/ওআর/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি