কসবায় ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইমামবাড়ি স্টেশন এলাকায় ইঞ্জিনসহ মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ের ওসি শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ইমামবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে দুপুর ২টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা এবং সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনার পর একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ট্রেন লাইন সচল হতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের