চবি শিক্ষক মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত

চবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬

মাইদুল ইসলাম

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫ (এ) ধারা অনুযায়ী সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ আইনের সঙ্গে সংগতি রেখেই করা হয়েছে। তবে এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতা পাবেন।’

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মাইদুল হাসান। তবে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত।

গত ২৩ জুলাই মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন। এর আগে ওই শিক্ষককে চাকরিচ্যুত করতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী