টাঙ্গাইলে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৯:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৩৪

টাঙ্গাইলে ট্রাইলস ভর্তি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায় টাঙ্গাইলের মির্জাপুরে টাইলস ভর্তি একটি ট্রাক উল্টে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্ল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (০৮)।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান জানান, ঢাকা থেকে বগুড়াগামী টাইলস বোঝাই একটি ট্রাক মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আট জন যাত্রীর মধ্যে তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা চন্দ্রা থেকে টাইলস বোঝাই ট্রাকে করে বগুড়া যাচ্ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম