মিঠামইনে মঙ্গল শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ১২:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৩:১৮

মিঠামইন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রবিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রাটি হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়। উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজে এসে শেষ হয়। এতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে ভারপ্রাপ্ত মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বোন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, রাষ্ট্রপতির ভাই ও তার রাজনৈতিক পিএস মো. আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক ও  বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস শাহিদ ভুইয়া উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান জানান, বর্ষবরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বৈশাখী মেলার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতাও ছিল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের