চালের পানি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
২২ জুন ২০২৫, ১৫:৪৭আপডেট : ২২ জুন ২০২৫, ১৫:৪৭

চালের পানিতে থাকা নানা উপকারী উপাদান। এসব উপাদান যেমন ত্বকের জন্য ভালো, তেমনি চুলের জন্যও দারুণ উপকারী। ব্যবহারের জন্য ৩ উপায়ে প্রস্তুত করতে পারেন চালের পানি। ১ কাপ পানিতে ২ কাপ চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। এরপর ছেঁকে বোতলে ভরে নিন এই পানি। আরেকটি উপায় হচ্ছে ফুটিয়ে নেওয়া। এজন্য চাল ও চালের পরিমাণের দ্বিগুণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিন পানি। আবার চাইলে চালের পানিকে একদিনের জন্য একটি পাত্রে বন্ধ করে রেখেও গাঁজন করতে পারেন। এতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন কয়েক মিনিট। ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। এভাবে চুল ধুলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 

  • চালের পানিতে ইনোসিটল থাকে, যা চুলের গভীরে প্রবেশ করে ধীরে ধীরে চুলকে রক্ষা করে এবং শক্তিশালী করে।
  • হাইড্রেশনে ভরপুর এই পানি চুল মসৃণ করে। এছাড়া চুলের গোড়াকে আর্দ্র করে, শুষ্কতা রোধ করে। 
  • মাথার ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে এই পানি।
  • চুল করে উজ্জ্বল ও ঝলমলে। 
  • কেমিক্যাল ফ্রি উপায়ে চুল পরিষ্কার রাখতে সাহায্য করে চাল ধোয়া পানি।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম