বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে চলছে সাংগ্রাই উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ১৬:৩০ আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৬:৪১

 

সাংগ্রাই উৎসবে তরুণীদের হাতপাখা নৃত্য

ঐতিহ্যবাহী নৃত্য আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। রবিবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া থেকে সাংগ্রাই উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একইস্থানে এসে শেষ হয়। পরে মারমা উন্নয়ন সংসদ মাঠে মঙ্গল পানি বর্ষণ, জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংগ্রাই উৎসবে তরুণীদের হাতপাখা নৃত্য

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি নৃত্য, ছাতা নৃত্য, হাতপাখা নৃত্যসহ বিভিন্ন ডিসপ্লে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পানখাইয়াপাড়া মারমা পাড়ায়।  

সাংগ্রাই উৎসবের অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের সমাগম ঘটে খাগড়াছড়িতে।

সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা

আগামী দুইদিন চলবে মারমাদের বৃহৎ সামাজিক অনুষ্ঠান সাংগ্রাইং। এছাড়া আজ ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক উৎসবের দি¦তীয়দিন। এ উপলক্ষে ত্রিপুরাদের পাড়াগুলোতেও চলছে বৈসুক উদযাপনের নানা আয়োজন।

সাংগ্রাই উৎসবে মারমা তরুণ-তরুণীর নৃত্য পরিবেশনা

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, পহেলা বৈশাখ ও বৈসাবি উৎসবকে ঘিরে বাঙালিসহ সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেন নিরাপদে তাদের উৎসব পালন করতে পারে সে লক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজের রেকর্ড ভেঙে শিরিনের নতুন কীর্তি, সোনা জিতলেন ইমরানুর
নিজের রেকর্ড ভেঙে শিরিনের নতুন কীর্তি, সোনা জিতলেন ইমরানুর
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক