আমিনবাজারে ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে

সাভার প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ২৩:৩৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ২৩:৩৯

ট্যাক্সি ক্যাব উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজের কাছে হলুদ রঙের একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে গেছে। রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সদর দফতরের চারটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।
ঘটনার কিছু সময় পরে জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে বিষয়টি জানিয়েছেন জসিম নামে একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘ট্যাক্সি ক্যাবটি ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তার কিছুক্ষণ পর আমি ৯৯৯ এ ফোন দিই৷’
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী