তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি চালকের পরিচয় মিলেছে

সাভার প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৭:৩২আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৭:৩৫

ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাব উদ্ধারে তৎপরতা সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাব চালকের পরিচয় পাওয়া গেছে। সোমবার (২২ জুলাই) বিকেলে নিখোঁজ চালকের ভাই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় জানান।
তিনি দাবি করেন, ‘দুর্ঘটনার শিকার ওই চালকের নাম জিয়াউর রহমান (৪০)। তিনি মিরপুর এলাকায় ভাড়া থেকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের গাড়ি চালাতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।’ তিনি বলেন, ‘রবিবার রাত ৮ টার পর থেকে তার ভাইয়ের মুঠোফোন বন্ধ রয়েছে।’
অন্যদিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের আবু হানিফ নামের এক ট্যাক্সি চালক একই দাবি করে বলেন, ‘জিয়াউর রহমান রবিবার একজন যাত্রী নিয়ে সাভারে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ। এছাড়া প্রতিদিন গাড়ি জমা করা হলেও জিয়াউর রহমান গাড়ি জমা করেননি।’

ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের সন্ধান মেলেনি
এদিকে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের সন্ধান এখনও মেলেনি বলে জানা গেছে। রাত ১টার দিকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটির সন্ধান শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত তাদের ডুবরি দল গাড়িটি খুঁজে বের করার জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।’

আরও পড়ুন: এখনও সন্ধান মেলেনি তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের