‘২০২০ সালে চালু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’

লালমনিরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ২২:৫১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২৩:২৫

সাংবাদিকদের সঙ্গে ক্থা বলছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ‘২০২০ সালের জানুয়ারিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।’ বলেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় বিমানযোগে লালমনিরহাট বিমানবাহিনীর সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত বৈঠক ও পরিদর্শন কার্যক্রমের আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘২০১৯ সালের ৬ মে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ঢাকার পুরাতন বিমানবন্দরে অস্থায়ী কার্যালয়ে শুরু হয়েছে। এই অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়টির অন্যতম ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সঙ্গে একত্রে কাজ করার লক্ষ্যে বিশ্বের কয়েকটি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। ’

বিশ্ববিদ্যালয়টির পরামর্শক সালমান হাসান ডেভিড বলেন, ‘২০২০ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালটিতে সাতটি ফ্যাকালটি, ৩৭টি ডিপার্টমেন্ট ও চারটি ইনস্টিটিউট রাখার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, লালমনিরহাটে বিমানবাহিনীর একটি সুবিশাল রানওয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় এই বিমানবন্দরটি ব্যবহার করা হয়েছিল। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার
সংসদের টুকিটাকি
সংসদের টুকিটাকি
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প