সংসদের টুকিটাকি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৯ জুন ২০২৬, ০১:১৯আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:২৪

সংসদের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়, তেমনি মাঝেমধ্যেই উঠে আসে নানা ছোট ছোট ঘটনা, মন্তব্য কিংবা সিদ্ধান্ত—যেগুলো আলাদা করে নজর কাড়ে। সোমবার (৮ জুন) সংসদের আলোচনায় উঠে আসা এমন কিছু বিষয় তুলে ধরা হলো—

বজ্রপাত ঠেকাতে তাল গাছ রোপণের উদ্যোগ

বজ্রাঘাতে প্রাণহানি কমাতে বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষক ছাউনি-কাম বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আধুনিক পূর্বাভাস ব্যবস্থা, জনসচেতনতা কর্মসূচি এবং নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকার।

‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার অনুপস্থিতিতেই বলি’

স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে উপস্থিত থাকবেন কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি। কী আর করা, তার অনুপস্থিতিতেই বলি।’

‘দুর্যোগ কি সরকারি-বিরোধী দল দেখে আসে?’

ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন রাখেন, দুর্যোগ কি সরকারি ও বিরোধী দলের এলাকা বিবেচনা করে আসে? জবাবে ত্রাণমন্ত্রী জানান, চাহিদাপত্র দেওয়া সংসদ সদস্যরা দ্রুতই বরাদ্দ পাবেন।

পিপিআর রিভিউয়ের আশ্বাস

ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান হলেও স্থানীয় ঠিকাদাররা কাজ পাচ্ছেন না—এমন অভিযোগের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) পর্যালোচনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনটি রিভিউ করে সঠিক ব্যক্তিরা যেন কাজ পান, সে বিষয়ে সরকার বিবেচনা করবে।

ফেসবুককে কনটেন্ট সরাতে বাধ্য করার উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান আনা হবে।

চামড়া শিল্প পাবে পোশাক খাতের মতো সুবিধা

চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বাড়াতে তৈরি পোশাক শিল্পের মতো ইন্টার-বন্ড ট্রান্সফার সুবিধা এবং কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, খাতটির উন্নয়নে ২৩টি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আগামী অর্থবছরে বিদেশে যাবে ১৪ লাখ কর্মী

সরকার আগামী অর্থবছরে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, দক্ষ কর্মী পাঠানো এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে

/এম/ 
সম্পর্কিত
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ