রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ০০:৪৩আপডেট : ০৯ জুন ২০২৬, ০০:৪৩

রাজধানী ঢাকায় চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছে মাহিদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা তাকে মারধর ও ব্লেড দিয়ে কুপিয়ে আহত করার পর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে ট্রেনে করে খিলক্ষেতে তার বাসায় বেড়াতে আসছিল। পথে বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনের ভেতরে ৩-৪ জন ছিনতাইকারী তাকে মারধর করে। একপর্যায়ে ব্লেড দিয়ে তার বাম হাতে আঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা মাহিদুলকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় পথচারী সোহেলসহ কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাহিদুল ইসলাম নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে ।

/আইএ/এআইবি/এম/
সম্পর্কিত
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট
মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যবসায়ীর ৫৭ ভরি স্বর্ণ লুট: গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার
সংসদের টুকিটাকি
সংসদের টুকিটাকি
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
রেকর্ড উৎপাদন বলছে পিডিবি, মানুষের ঘরে বিদ্যুৎ নেই ১৪ ঘণ্টা
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প