রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিল

রিফাতের বাবা সন্তুষ্ট হলেও ক্ষুব্ধ মিন্নির বাবা

সুমন সিকদার, বরগুনা
০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

রিফাতে বাবা আবদুল হালিম দুলাল শরীফ (বামে) ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর (ডানে)

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট দাখিলের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

এদিকে মিন্নিকে ৭ নম্বর আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

অভিযোগপত্রে মিন্নির নাম রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আইনি লড়াইয়ের মাধ্যমে যেভাবে মহামান্য হাইকোর্ট থেকে মিন্নির জামিন পেয়েছি, ইনশাআল্লাহ সেভাবেই আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মেয়ে মুক্তি পাবে।’

মিন্নিকে নির্দোষ দাবি করে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, ‘সারাদেশ এবং বিশ্ব দেখেছে, আমার মেয়ে মিন্নি তার স্বামী রিফাত শরীফকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছে। তারপরও যাদের চক্রান্ত ও প্ররোচনায় এবং যারা অর্থের লোভে প্রভাবিত হয়ে আমার মেয়েকে এভাবে বিনাদোষে মামলায় জড়াচ্ছে, তাদের বিচার আল্লাহ করবেন।’

অপরদিকে রিফাতের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, পুলিশ সঠিক তদন্তের মাধ্যমেই আদালতে চার্জশিট দাখিল করেছে। আশা করি, আদালতের মাধ্যমে আমি আমার ছেলে হত্যার ন্যায় বিচার পাবো। আমি আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। সেই সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন এজাহার দাখিল করেছিলাম, তার মধ্য থেকে চার আসামিকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আশা করছি চার্জশিট দাখিলের পর ওই চার আসামিসহ সব আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

আরও খবর:

রিফাত হত্যা মামলার চার্জশিটে মিন্নি ৭ নম্বর আসামি

রিফাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

 




/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে