উখিয়ায় এনজিও কার্যালয়ে পাওয়া গেলো ২ হাজার দা-ছুরি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪

উখিয়ায় এনজিও কার্যালয়ে পাওয়া গেলো ২ হাজার দা-ছুরি

কক্সবাজারের উখিয়ায় বেসরকারি সংস্থা ‘শেড’-এর কার্যালয়ে অভিযান চালিয়ে দা-ছুরিসহ কয়েক হাজার অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরবরাহের জন্য এসব মজুদ করে রাখা হয়েছে বলে জানা গেছে। উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উখিয়ার মালভিটা এলাকায় শেডি-এর কার্যালয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে ১৭শ’ রাম দা, ৪শ’ ছুরি, ১১শ’ হাতুড়ি, ১২শ’ হাত-করাত, ১২শ’ তার কাটার প্লাস, ২২শ’ বেলচা ও রশিসহ আরও বিভিন্ন যন্ত্রপাতি।

উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন,  ‘বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার মালভিটা এলাকায় শেডের কার্যালয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় এনজিও কর্মকর্তারা জব্দ করা দা-ছুরির কাগজপত্র দেখাতে পারেননি। তবে সংস্থাটির লোকজন জানিয়েছেন, এগুলো তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর অর্থায়নে রোহিঙ্গাদের মধ্যে সরবরাহের জন্য মজুদ করেছিলেন।’

এই ঘটনার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি