‘মজুত পেঁয়াজ দিয়ে ১৫-২০ দিন চলবে’

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৮:৩০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৩৮

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে তা দিয়ে আরও ১৫-২০ দিন চলবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ। তিনি জানান, ‘দেশে এখনও পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে। কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনও সুযোগ নেই।’

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ বলেন, ‘দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে, তাতে আগামী ১৫-২০ দিন সংকট সৃষ্টির কোনও কারণ নেই। আর এরইমধ্যে সরকার বিকল্প পন্থায় পেঁয়াজ আমদানির সব ব্যবস্থা করবে। এছাড়া বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোমরা বন্দর দিয়ে আরও অন্তত ১৫শ টনপেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘ইতোমধ্যে ভোমরা বন্দরের আড়তগুলোতে মজুত থাকা অধিকাংশ পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে। এতে মঙ্গলবারের (১ অক্টোবর) চেয়  বুধবার (২ অক্টোবর) দাম কমেছে।’

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্যরা বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়ত পরিদর্শন করেন এবং আড়তদারদের অতিরিক্ত মূল্য বৃদ্ধি না করে স্বল্প লাভে তা বাজারজাত করার নির্দেশনা দেন। পরে মনিটরিং টিমের সদস্যরা সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের পেঁয়াজের আড়ত  পরিদর্শন ও আড়তদারদের সঙ্গে কথা বলেন।

আরও খবর...
সিমেন্টের গোডাউন থেকে ৫ টন পেঁয়াজ জব্দ

রাতারাতি কেন বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত?

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী