ক্যাসিনোবিরোধী অভিযান

মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর শ্রীমঙ্গলে আটক

মৌলভীবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১২:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৩:১০

হাবিবুর রহমান মিজান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করে। র‍্যাব জানিয়েছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। 

হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূইয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে। সে দেশ থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’

শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেক বলেন, ‘টিভি দেখে জানতে পেরেছি আমাদের এলাকা থেকে র‍্যাব ওই কাউন্সিলরকে আটক করে নিয়ে গেছে। তার এখানে অবস্থানের বিষয়ে বা র‍্যাবের অভিযানের বিষয়ে আমাদের কিছু জানা ছিল না।’

গুহ রোডের বাসিন্দা হাজী ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় মিজানকে আনাগোনা করতে দেখেছেন তারা।

আরও পড়ুন- ক্যাসিনোবিরোধী অভিযান: সম্রাটের পর টার্গেট কে?

/এসজেএ/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত